দুর্গাপূজা উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণকক্ষ চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং ও যোগাযোগের জন্য একটি নিয়ন্ত্রণকক্ষ আজ বৃহস্পতিবার চালু করেছে। মন্ত্রণালয়ের ৩১৩ নম্বর কক্ষে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষটিতে আগামী রোববার পর্যন্ত কাজ চলবে। মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রাজনৈতিক) নিয়ন্ত্রণকক্ষের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করবেন। উপসচিব ও সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তারা তাঁকে সার্বিক সহায়তা করবেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দেশের সব জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন। তাঁরা আইনশৃঙ্খলা-সংক্রান্ত যেকোনো ঘটনা বা তথ্য যুগ্ম সচিবকে (রাজনৈতিক) জানাবেন। নিয়ন্ত্রণকক্ষের টেলিফোন নম্বর: ৭১৬৮২০৮ এবং ফ্যাক্স নম্বর ৭১৬২৭৫৩।