দুর্গাপূজা শুরু: মহাষষ্ঠী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। রাজধানীতে ১৯১টি পূজামণ্ডপসহ সারা দেশে প্রায় ২৭ হাজার মণ্ডপে শারদীয় দুর্গোত্সব পালিত হচ্ছে।শারদীয় দুর্গোত্সবের আজ ছিল মহাষষ্ঠী। দেবী দুর্গার মূল প্রতিমায় পূজা শুরু হয় আজ। সকাল থেকেই রাজধানীসহ দেশের সব পূজামণ্ডপ ছিল ঢাকের বাদ্য, শঙ্খের ধ্বনি, কাঁসার ঘণ্টা আর চণ্ডিপাঠে মুখরিত। ষষ্ঠী পূজা শেষে আজ বিভিন্ন মণ্ডপে নানা আয়োজন করা হয়।দুর্গোত্সবের প্রথম দিনে আজ জয়কালী মন্দির রোডের রামসীতা মন্দির কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ২০০ দুস্থ মহিলার মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।আগামীকাল বৃহস্পতিবার দুর্গোত্সবের মহাসপ্তমী। এদিন সকাল নয়টা ৫৭ মিনিটের মধ্যে নবপঞ্জিকা প্রবেশ স্থাপনসহ দেবীর মহাসপ্তমী বিহিত পূজা আরম্ভ হবে।মহানগর সর্বজনীন পূজা কমিটির দপ্তর সম্পাদক মতিলাল রায় জানিয়েছেন, আগামীকাল বেলা ১১টায় দুস্থ মহিলার মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ঢাকেশ্বরী মন্দিরে উপস্থিত থেকে দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করবেন বলে তিনি জানিয়েছেন।পূজা উদযাপন পরিষদ নেতাদের শারদীয় শুভেচ্ছা: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মঙ্গল চন্দ্র ঘোষ শারদীয় দুর্গোত্সব ২০১০ উপলক্ষে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।শুভেচ্ছা বাণীতে নেতারা দেশ ও জাতির মঙ্গল এবং শান্তি কামনা করেন।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়। — বাসস।