দুর্গাপূজা: মহাসপ্তমী উদযাপিত, আগামীকাল মহাঅষ্টমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোত্সবের দ্বিতীয় দিনের পূজা মহাসপ্তমী। আগামীকাল শুক্রবার শুরু হবে দুর্গোত্সবের মহাঅষ্টমী।আজ সকালে ষোড়শ উপাচারের মধ্যদিয়ে শুরু হয় পূজাঅর্চনা। সকাল থেকেই রাজধানীর প্রতিটি মণ্ডপ ভক্তদের পদচারণে মুখরিত হয়ে ওঠে।সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ঢাকেশ্বরী মন্দিরে দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করেন। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মঙ্গলচন্দ্র ঘোষসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।আগামীকাল সকাল আটটা ৩৫ মিনিটের মধ্যে দুর্গা দেবীর মহাঅষ্টমী পূজা শুরু হবে। মহাঅষ্টমী উপলক্ষে কাল দুপুরে বিভিন্ন পূজামণ্ডপে মহাপ্রসাদ বিতরণসহ অন্যান্য কর্মসূচি পালিত হবে।—বাসস।