দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঢাকাসহ সারা দেশে যাতে শান্তিপূর্ণ ও সৌহাদ্যপূর্ণ পরিবেশে পালিত হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার সারা দেশে ২৮ হাজার পূজামণ্ডপে দুর্গাপূজা হবে। গতবারের চেয়ে এবার এক হাজার মণ্ডপ বাড়ছে। ঢাকায় ১৯৬টি পূজামণ্ডপে পূজা হবে। গতবার এ সংখ্যা ছিল ১৯৩টি।আগামী ২ থেকে ৬ অক্টোবর পর্যন্ত বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজা পালিত হবে।