দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা দেবে ডিএমপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজা উদযাপনে সার্বিক নিরাপত্তা প্রদান করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বুধবার ডিএমপির উদ্যোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে মহানগর এলাকায় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও সংশ্লিষ্ট বিষয়ের এক সভায় ডিএমপি কমিশনার এ কে এম শহীদুল হক এ কথা বলেন।সভায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা আগামী ১৩ অক্টোবর থেকে শুরু হবে।সভায় গৃহীত সিদ্ধান্তের মধ্যে রয়েছে পুলিশের উপ-কমিশনাররা নিজ নিজ এলাকায় পূজা উদযাপন কমিটির সঙ্গে সভা করে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করবেন, বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা তৈরি এবং রামকৃষ্ণ মিশনে কুমারী পূজার সময় অতিরিক্ত নিরাপত্তা ও ট্রাফিকব্যবস্থা গ্রহণ করবেন।লালবাগ ও ওয়ারী বিভাগে নৌটহলসহ মেয়েদের ইভ টিজিং বন্ধে সাদা পোশাকে পুলিশের টহলব্যবস্থা থাকবে। এ ছাড়া বিজয়া শোভাযাত্রার সময় প্রয়োজনীয় নিরাপত্তা ও ট্রাফিকব্যবস্থা গ্রহণ এবং শোভাযাত্রাটি যেন নির্বিঘ্নে ক্রসিং পয়েন্টগুলো অতিক্রম করতে পারে, তা নিশ্চিত করা। প্রতিমা বিসর্জনের সময় পর্যাপ্ত আলোর ব্যবস্থাসহ আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।শহীদুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হুমায়ুন কবির, পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) মো. সফিকুর রহমান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী, ঢাকা মহানগর পূজা কমিটির সভাপতি বীরেন চন্দ্র সাহা এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের উপাধ্য স্বামী স্থিরাতানন্দসহ ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।—বাসস