দুর্গাপূজায় ৩৩ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় ১৭ অক্টোবর সারা দেশে ৩৩ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। প্রত্যেকটি পূজামণ্ডপ ও ঢাকেশ্বরী মিশনসহ সংশ্লিষ্ট সব জায়গায় তাঁরা নিয়োজিত থাকবেন।দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ রোববার আয়োজিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এ কথা জানানো হয়।বৈঠকে আরও বলা হয়, দুর্গাপূজায় সারা দেশে ২৫ হাজারেরও বেশি পুজামণ্ডপ তৈরি করা হবে। শুধু ঢাকায় হবে ১৯১টি পুজামণ্ডপ। এ ছাড়া ওয়াইজঘাটে মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটির নিয়ন্ত্রণে একসঙ্গে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হবে। পূজার সময় আইনশৃঙ্খলা রক্ষায় তিনটি কন্ট্রোল রুম খোলা হবে। এগুলো হলো—স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি, পুলিশ হেড কোয়ার্টারে একটি এবং আরেকটি আইজি অফিসে। এ সময় পুলিশ হেড কোয়ার্টারে সার্বক্ষণিক ৯৬১১৩৫৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।এ ছাড়া মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী মন্দিরে একটি কন্ট্রোল রুম খোলা হবে। পূজা চলাকালে কোনো অসুবিধা দেখা দিলে সেই এলাকার মহানগর সর্বজনীন পূজা কমিটি থানা কমিটির সঙ্গে অথবা স্থানীয় থানায় যোগাযোগ করতে হবে। এ ছাড়া প্রতিমা বিসর্জনের সময় মাদকদ্রব্য ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে। বিদ্যুত্ সাশ্রয়ে এবার আলোকসজ্জা অন্যবারের চেয়ে কম হবে বলেও বৈঠকে জানানো হয়।বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক ও সচিব আবদুস সোবহান সিকদার উপস্থিত ছিলেন।