দুর্ঘটনার জন্য চালক এককভাবে দোষী নন: নৌমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘পৃথিবীর সব জায়গাতেই সড়ক দুর্ঘটনা হয়। কিন্তু আমাদের দেশে এককভাবে চালকদের দোষারোপ করা হয়। অথচ সড়ক দুর্ঘটনার পেছনে সড়কের ওপর হাটবাজার, দোকানপাট ও সড়কের বেহাল অবস্থাসহ বিভিন্ন বিষয় দায়ী। দুর্ঘটনার জন্য চালক এককভাবে দোষী নন।’আজ মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এ কথা বলেন।শাহজাহান খান বলেন, ‘দেশে বর্তমানে এক লাখ ৬৮ হাজার চালকের সংকট রয়েছে। যাঁরা আমাদের আলোচনা-সমালোচনা করেন, তাঁদেরকে এই সংকট উত্তরণের উপায়ও বলতে হবে।’ অন্য গাড়িকে অতিক্রম (ওভার টেকিং), অতিরিক্ত যাত্রী বোঝাই (ওভার লোডিং) না-করা ও গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথা না-বলাসহ চালকদের বিভিন্ন সর্তকতামূলক নির্দেশ দেন মন্ত্রী।বিআরটিএর কিছু অসাধু লোক ভুয়া লাইসেন্স দিচ্ছেন। এসব অসাধু ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের আইনের আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মন্ত্রী।এ সময় ঢাকা-৫ আসনের সাংসদ হাবিবুর রহমান মোল্লা, শ্রমিক নেতা এনায়েত উল্লাহ খান, ওসমান আলীসহ অনেকেই উপস্থিত ছিলেন।