দুর্ঘটনার শিকার মানুষের জন্য সেবা অপ্রতুল
তারিখটা জুন মাসের ১১। আর সব দিনের মতোই নারায়ণচন্দ্র মজুমদার নোয়াখালী থেকে চট্টগামে আসছিলেন। সেদিনই বাড়ি ফিরে যাওয়ার কথা। কিন্তু ফেরেননি। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল ঘুরে এক মাস পর পৌঁছেছেন ঢাকার পঙ্গু হাসপাতালে। এর মধ্যে তাঁর ডান পা কাটা গেছে, অন্যটিতে পচন ধরেছে। ওই একই জায়গায় ১০ জুলাই দুর্ঘটনায় প্রাণ হারায় ৪১টি শিশু। এলাকাবাসীর অভিযোগ, এই এলাকায় নিয়মিত সড়ক দুর্ঘটনা ঘটলেও কাছেপিঠে কোনো হাসপাতাল নেই। আবুতোরাব থেকে সবচেয়ে কাছের হাসপাতাল মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব ১২-১৩ কিলোমিটার। প্রয়োজনীয় মুহূর্তে রোগী সেবা পায় না। চিকি ৎ সকেরা বলছেন, সময়মতো চিকি ৎ সা পেলে অনেক রোগীরই অঙ্গহানি ঠেকানো যেত। সড়ক দুর্ঘটনায় প্রাণহানির দিক থেকে বাংলাদেশের অবস্থান শীর্ষে, কিন্তু দুর্ঘটনাপ্রবণ এলাকায় ট্রমা সেন্টারের সংখ্যা মাত্র পাঁচটি। বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সাধারণ সম্পাদক আবদুল গণি মোল্লা প্রথম আলোকে বলেন, কেন্দ্রের সংখ্যা কম। যে সেন্টারগুলো আছে, সেগুলোও ঠিকমতো চলছে কি না, তা খতিয়ে দেখা দরকার। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি এম এ জলিল চৌধুরী বলেন, এই মুহূর্তে সরকারের উচিত হবে দুর্ঘটনাপ্রবণ এলাকার হাসপাতালে ২৪ ঘণ্টা জরুরি চিকি ৎ সাসেবার ব্যবস্থা করা। এসব এলাকায় চিকি ৎ সকেরা যেন প্রাথমিক সেবাটা ঠিকমতো দিতে পারেন, সে জন্য তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (এআরআই) হাসিব মো. আহসান প্রথম আলোকে বলেন, ‘আমরা তো দেখলাম মানিকগঞ্জে দুর্ঘটনায় মারাত্মক আহতদের হাসপাতালে পৌঁছানো হয়েছে ব্যাটারিচালিত বাহনে করে। হাসপাতালগুলোয় অ্যাম্বুলেন্স থাকতে হবে, প্রয়োজনীয় মুহূর্তে মানুষ যেন এই সেবা পায়, সেদিকেও খেয়াল রাখতে হবে।’ এআরআই গত বছরের জুনে দুর্ঘটনাপ্রবণ কিছু এলাকা চিহ্নিত করে যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পেশ করেছে। এসব ঝুঁকিপূর্ণ এলাকায় সরকারি হিসাবে বাংলাদেশে বছরে প্রায় সাড়ে তিন হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে বছরে মারা যাচ্ছে ২০ হাজার মানুষ। পঙ্গুত্ব বরণ করছে কয়েক হাজার। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) বলছে, ২০১০ সালে এক লাখ ৩১ হাজার ৩২ জন চিকি ৎ সা নিয়েছে। এদের ৫২ শতাংশই সড়ক দুর্ঘটনার শিকার।দুর্ঘটনাকবলিত বিপুলসংখ্যক মানুষকে সেবা দেওয়ার জন্য ফেনী, ফরিদপুর, কুমিল্লার দাউদকান্দি, ময়মনসিংহের ভালুকা এবং সিরাজগঞ্জে ট্রমা সেন্টার রয়েছে। প্রতিটির শয্যাসংখ্যা ২০। হাসপাতালের সংখ্যা যেমন কম, চিকি ৎ সকের সংখ্যাও অপ্রতুল। এ ছাড়া দেশে ছয় শতাধিক হাসপাতাল থাকলেও জরুরি সেবার ব্যবস্থা আছে মাত্র নয়টিতে। ময়মনসিংহের ভালুকার ট্রমা সেন্টার চালাতে একজন আবাসিক চিকি ৎ সা কর্মকর্তা, একজন অবেদনবিদ ও একজন অর্থোপেডিক চিকি ৎ সক থাকার কথা। কিন্তু এখানে আবাসিক চিকি ৎ সা কর্মকর্তা নেই। অবেদনবিদের পদে থাকা চিকি ৎ সক অবেদনবিদ নন। একজন রেডিওলোজিস্ট আছেন, কিন্তু এক্স-রে মেশিন নেই। ভালুকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ কে এম মোস্তফা জামাল বলেন, ভালুকায় অসংখ্য সড়ক দুর্ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লোকবল দিয়ে সেন্টারটি চালানোর আপ্রাণ চেষ্টা চলছে। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক ব্যাধি কর্মসূচির উপকর্মসূচি ব্যবস্থাপক এ কে এম জাফরুল্লাহ বলেন, ট্রমা সেন্টারগুলোতে এখনো পর্যন্ত জনবল দেওয়া সম্ভব হয়নি। জেলার সিভিল সার্জন প্রেষণে কিছু চিকি ৎ সক পাঠান। তবে ট্রমা সেন্টারগুলোতে অচিরেই জনবল দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েতউল্লাহ বলেন, ট্রমা সেন্টারের ধারণা থেকে সরকার বেরিয়ে এসেছে। চেষ্টা চলছে মহাসড়কসংলগ্ন হাসপাতালগুলোর জরুরি সেবাব্যবস্থা শক্তিশালী করার। দিশারি প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, মানিকগঞ্জ জেলা হাসপাতাল ও হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা জেলা ও দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ জেলা হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি চিকি ৎ সাসেবা ব্যবস্থা চালুর চেষ্টা চলছে।