দুর্ঘটনাস্থলে অক্সিজেন সরবরাহে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ধসে পড়া ভবনস্থলে অবিলম্বে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করতে বাংলাদেশ অক্সিজেন লিমিটেডের মহাপরিচালক, পুলিশ প্রধানসহ (আইজিপি) সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ শনিবার রাতে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায় আদেশের বিষয়টি জানিয়ে প্রথম আলো ডটকমকে বলেন, ওইখানে (ধসে পড়া ভবনের ভেতর) প্রয়োজনীয় অক্সিজেনের অভাব দেখা দিয়েছে বলে সংবাদ প্রচারিত হয়েছে। এটি বিবেচনায় রাত ১০টা ৫০ মিনিটের দিকে আদালত প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।