দুর্ঘটনায় আহত যমুনা টেলিভিশনের ক্যামেরাম্যান ফারুকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় আহত যমুনা টেলিভিশনের সিনিয়র ক্যামেরাম্যান ফারুক হোসেন আজ রোববার দুপুরে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩০ বছর। গত শুক্রবার হোটেল রেডিসনের সামনে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ফারুক। এরপর তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত ঘোষণা করেন।