দুর্ঘটনায় দুলাভাই-শ্যালিকার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে ঢাকা-দিনাজপুর মহাসড়কের বিজুল বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন: উপজেলা দিওড় ইউনিয়নের দেবরপাড়া গ্রামের মৃত আ. রহিম মণ্ডলের ছেলে আ. লতিফ মণ্ডল (৪০) ও তাঁর শ্যালিকা সুমি আক্তার (১৫)।পুলিশ সূত্রে জানা যায়, বিরামপুর থেকে মোটরসাইকেলযোগে আ. লতিফ তাঁর শ্যালিকা সুমি আক্তারকে নিয়ে দেবরপাড়া যাচ্ছিলেন। এ সময় ঢাকা-দিনাজপুর মহাসড়কের বিজুল বটতলী এলাকায় দিনাজপুরগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এলাকাবাসী বাসটিকে আটক করেছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই তাঁদের পরিবারকে দেওয়া হয়েছে।