দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলফা মোড় এলাকায় আজ সোমবার সকালে দেশীয় ইঞ্জিনচালিত ট্রলির চাপায় আদিনাথ নামের ৭০ বছরের এক বৃদ্ধ মারা গেছেন। এর প্রতিবাদে সকাল সাড়ে ১০টার দিক থেকে মহাসড়কের আলফা মোড় অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। দুপুর সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল। কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম প্রথম আলো অনলাইনকে বলেন, আজ সকাল ১০টা ২০ মিনিটের দিকে দেশীয় ইঞ্জিনচালিত ট্রলির চাপায় আদিনাথের মৃত্যু হয়। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ইটবোঝাই ওই ট্রলিটি উল্টিয়ে আগুন ধরিয়ে দেয়। এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।