দুর্দান্ত অভিনয় করেছেন কারিনা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন ছবি হিরোইন-এ বলিউড তারকা কারিনা কাপুরের অভিনয় কেবল দুর্দান্তই হয়নি, ভক্তরা এ ছবিতে তাঁর অভিনয় দেখে বড় ধরনের ধাক্কা খাবেন। ছবির নির্মাতা মাধুর ভান্ডারকার নিজেই বলেছেন এ কথা। মাধুর জানান, এই ছবিতে মাহি অরোরা চরিত্রে অভিনয় করছেন কারিনা। সমসাময়িক এই চরিত্রে কারিনার অভিনয়-নৈপুণ্য ধারালো ছিল বলে দাবি করেন মাধুর। মাধুর বলেন, নিজের অন্যান্য ছবির মতো দারুণ দেখিয়েছেন কারিনা। একজন খ্যাতিমান আলোকচিত্রীর বর্ষপঞ্জির উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব তথ্য জানান মাধুর। এরই মধ্যে ছবিটির ২৫ শতাংশ শেষ হয়েছে। ওয়েবসাইট।