দুর্নীতি ও জঙ্গিবাদবিরোধী সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানসম্মত শিক্ষা বিস্তার, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কর্তৃক জনগণকে প্রদত্ত সেবা সম্পর্কে অবহিতকরণ, দুর্নীতিবিরোধী জনসচেতনতা বৃদ্ধিকল্পে ও জঙ্গিবাদবিরোধী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা ২২ জুলাই রাজবাড়ী সদর উপজেলার বৃচাত্রা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী। বানিবহ ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরাদুল হক। বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ফজলুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাসার চৌধুরী, বাবুল আকতার, জালাল উদ্দিন, জিল্লুর রহমান, শোয়েব আলী মিয়া, কে এম শফিকুর রহমান প্রমুখ।