দুর্নীতি কমায় টিআইবিতে যোগাযোগ মন্ত্রণালয়ের নাম নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনে যোগাযোগ মন্ত্রণালয়ের উল্লেখ নেই। এতে প্রমাণ হয়, এই মন্ত্রণালয়ে দুর্নীতির মাত্রা লক্ষণীয়ভাবে কমেছে। খবর বাসসের। আজ মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিএ) উদ্যোগে আয়োজিত বাস নেটওয়ার্ক ও নিয়ন্ত্রক সংস্থার সংস্কার কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে যোগাযোগমন্ত্রী এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, ‘যোগাযোগ মন্ত্রণালয়ে দুর্নীতি পুরোপুরি বন্ধ হয়ে গেছে, তা বলব না। এ মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার জন্য সরকার চেষ্টা করছে। এ ব্যাপারে সরকার পুরোপুরি সফলতা লাভ করতে সক্ষম হবে।’ তিনি বলেন, ‘পদ্মা সেতু, মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসের মতো বড় প্রকল্পগুলোর কাজ শুরু করতে পারলেই বর্তমান সরকারের জন্য তা বড় অর্জন বলে বিবেচিত হবে।’ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মো. আফতাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংকের ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইন ও যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগের সচিব এম এন সিদ্দিকী।