দুর্নীতি প্রতিরোধে ২৬ মার্চ থেকে দুদকের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত প্রথমবারের মতো গণসচেতনতামূলক নানা কর্মসূচি গ্রহণ করেছে। এবারের প্রতিপাদ্য, ‘সবাই মিলে লড়ব, দুর্নীতিবিরোধী বাংলাদেশ গড়ব।’ আজ মঙ্গলবার দুদক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দুদক সচিব মোহাম্মদ ফয়জুর রহমান এ তথ্য জানান।দুদক সচিব জানান, সমাজের বিভিন্ন স্তরের লোকজনকে দুর্নীতিবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করতে এবং তরুণ প্রজন্ম যেন দুর্নীতিকে চ্যালেঞ্জ করে, সে লক্ষ্যে এ সপ্তাহের আয়োজন করবে।ঢাকার কর্মসূচির মধ্যে আছে—২৬ মার্চ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, রাজধানীর দুদক কার্যালয়ে দুর্নীতিবিরোধী পোস্টার প্রদর্শন। ২৮ মার্চ দুর্নীতিবিরোধী মানববন্ধন, ৩১ মার্চ দুর্নীতি দমনে পারস্পরিক সহযোগিতা শীর্ষক সেমিনার, ১ এপ্রিল জাতীয় মসজিদে খতিবের মাধ্যমে দুর্নীতিবিরোধী বক্তব্য প্রদান। এ ছাড়া দেশের সব জেলা ও উপজেলায় সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।