দুর্নীতি বন্ধে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব যাচাই হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি অফিস-আদালতে দুর্নীতি বন্ধে কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব প্রয়োজনে যাচাই করা হবে। এরই মধ্যে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব সংগ্রহ করে নিজ নিজ কর্তৃপক্ষের কাছে জমা রাখা হয়েছে।আজ বুধবার দুপুরে জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ ইমাজ উদ্দিন প্রামাণিকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরপর্বে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির বিস্তার রোধে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও শক্তিশালী করতে সরকার প্রশাসনিক ও আইনগত সহায়তা দিয়ে আসছে । তিনি বলেন, দুদক ২০০৯ সালে ২৩৪টি মামলা করেছে ও ৪৭৫টি মামলায় অভিযোগপত্র দিয়েছে এবং ২০১০ সালে ২৭৩টি মামলা করেছে ও ৫৩৬টি মামলায় অভিযোগপত্র দিয়েছে। ২০১০ সালে ২৮টি মামলায় সাজা হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, সরকার মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রমকে ফলপ্রসূ ও কার্যকর করার লক্ষ্যে মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০০৯ ও সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ প্রণয়ন করেছে এবং আইন দুটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।মানি লন্ডারিং তথ্য আদান-প্রদানের জন্য ১০টি দেশের আর্থিক গোয়েন্দা ইউনিটের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।