দুর্নীতি মামলায় শাজাহান সিরাজের সাজার রায় বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় চারদলীয় জোট সরকারের সাবেক বন ও পরিবেশমন্ত্রী মন্ত্রী শাজাহান সিরাজের সাজার রায় বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাজার রায়ের বিরুদ্ধে সিরাজের করা আপিল মঞ্জুর করে এ রায় দেন।জানা যায়, ৫৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন দুদক রমনা থানায় একটি মামলা করে। ২০০৮ সালের ২২ এপ্রিল বিচারিক আদালতের রায়ে শাজাহান সিরাজকে ১৩ বছর কারাদণ্ড দেওয়া হয়। এ সাজার বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। আজ আদালত আপিল মঞ্জুর করে রায় দেন।