দুর্নীতি মামলার দায় থেকে মহীউদ্দীন খান আলমগীরের অব্যাহতি
আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে করা দুর্নীতি মামলায় হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ রোববার প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের করা লিভ টু আপিল খারিজ করে দেন। ফলে ওই মামলার দায় থেকে তিনি অব্যাহতি পেলেন।মহীউদ্দীন খান আলমগীরের আইনজীবী রফিক-উল হক বলেন, আপিল বিভাগ এ মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন। ফলে ওই মামলার দায় থেকে মহীউদ্দীন খান আলমগীর অব্যাহতি পেলেন।জানা গেছে, ২০০৭ সালের ১৭ অক্টোবর বিশেষ জজ আদালত দুর্নীতির দায়ে মহীউদ্দীন খান আলমগীরকে ১৩ বছরের কারাদণ্ড দেন। তিনি এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে ২০০৯ সালের ১৩ জুলাই হাইকোর্ট মামলার দায় থেকে তাঁকে অব্যাহতি দিয়ে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করলে আজ আপিল বিভাগ সেটি খারিজ করে দেন।