দুর্নীতি মামলায় আওয়ামী লীগ নেতা ইকবালের ৬ মাসের জামিন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের নেতা এইচ বি এম ইকবালের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে বিচারাধীন আপিলে জামিন চেয়ে ইকবালের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন।