দুর্নীতি মামলায় গয়েশ্বর রায়ের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন-সংক্রান্ত দুর্নীতি মামলায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার অভিযোগ গঠন করেছেন ঢাকার বিশেষ জজ আদালত-৩। একই সঙ্গে আদালতের বিচারক মোজাম্মেল হোসেন আগামী ১৮ মার্চ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। গয়েশ্বর চন্দ্র রায় আদালতে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। এর আগে গয়েশ্বরের আইনজীবী খোরশেদ মিয়া এই মামলা থেকে গয়েশ্বর রায়ের অব্যাহতি চেয়ে আদালতকে বলেছিলেন, গয়েশ্বর রায়ের বিরুদ্ধে অবৈধভাবে দুই কোটি ৮৬ লাখ টাকার সম্পদ অর্জন ও সম্পদ-সংক্রান্ত তথ্য গোপন করার অভিযোগ এনে গত বছরের ৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) রমনা থানায় এ মামলা দায়ের করে। খোরশেদ মিয়া দাবি করেন, দুদক কোনো প্রকার তদন্ত ও অনুসন্ধান না করেই ৫ জুলাই এ মামলায় অভিযোগপত্র জমা দেয়।