দুর্নীতি মামলায় সাবেক কাস্টমস কর্মকর্তা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক কাস্টমস কর্মকর্তা মো. জাকারিয়াকে দুর্নীতি মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জাকারিয়া আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।২০০১ সালের ১৭ মে তত্কালীন দুর্নীতি দমন ব্যুরো জাকারিয়ার সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয়। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে হিসাব দাখিল না করায় দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবদুল্লাহ আল জাহিদ ২০০৪ সালের ১৮ অক্টোবর রমনা থানায় মামলা দায়ের করেন।দুর্নীতি দমন কমিশন (দুদক) চলতি বছরের ১৬ মার্চ জাকারিয়াকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে। এ মামলায় ছয়জনকে সাক্ষী দেখানো হয়েছে।