মু. মকবুল হোসেন সরদার, শরফুদ্দিন ল বুক কোম্পানি, মূল্য ৪৫০ টাকা, প্রকাশ আগস্ট ২০১০দুর্নীতিসংক্রান্ত ১২টি আইন এবং এসব আইনের ওপর আলোচনা নিয়ে বইটি করা হয়েছে। এর মধ্যে আছে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭, জরুরি ক্ষমতা অধ্যাদেশ ২০০৭, জরুরি ক্ষমতা বিধিমালা ২০০৭, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২, দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২০০২, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০, ড্রাগ নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২, অস্ত্র আইন ১৮৭৮, বিস্ফোরক আইন ১৮৮৪, বিস্ফোরক উপাদানাবলি ১৯০৮, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯, ভোক্তা অধিকার আইন ২০০৯, তথ্য অধিকার আইন ২০০৯, ট্রেডমার্ক আইন ২০০৯ প্রভৃতি। প্রতিটি অধ্যায়ে ধারাভিত্তিক বিশ্লেষণ করা হয়েছে। ফলে পাঠকের তথ্যগত অনেক বিষয়ের অভাব মেটাবে। বইটি আইনের শিক্ষার্থী, আইনজীবী, বিচারকসহ সাধারণ পাঠকের বেশ কাজে আসবে বলে বিশ্বাস।