দুর্নীতিও মানবতাবিরোধী অপরাধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, ‘যুদ্ধ দাঙ্গা যদি মানবতাবিরোধী অপরাধ হয়, তবে দুর্নীতিও মানবতাবিরোধী অপরাধ।’ আজ শনিবার নেত্রকোনা সার্কিট হাউস মিলনায়তনে মানবাধিকারভিত্তিক এনজিও স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সহযোগিতায় গড়ে ওঠা সংগঠনগুলোর বার্ষিক সমন্বয় সভায় সুলতানা কামাল এসব কথা বলেন।সুলতানা কামাল বলেন, যদি এক কোটি মানুষ দুর্নীতি করে, তাদের বিরুদ্ধে ১৪ কোটি মানুষ রুখে দাঁড়ালে দেশে দুর্নীতি থাকবে না। সরকার মানবাধিকার সংরক্ষণে সচেষ্ট থাকলেও এখনো মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন তিনি। স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক রোকেয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আসকের উপপরিচালক ছানাইয়া ফাহিম আনসারী, শিক্ষাবিদ যতীন্দ্র সরকার, আসকের জেলা আইন পরিষদের সভাপতি আইনজীবী সীতাংশু বিকাশ আচার্য প্রমুখ।