দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা সংসদের অনিয়ম ও দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধাদের দুটি সংগঠন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আজ রোববার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংঘ ও জাগ্রত মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমিতি নামের এ দুটি সংগঠন এ দাবি জানায়।সম্মেলনে সংগঠন দুটি জানায়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মুক্তিযোদ্ধা সংসদের ওপর করা এক নিরীক্ষা প্রতিবেদনে ৭৪ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গিয়েছিল। কিন্তু দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।এমনকি মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটির বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আছে। দুর্নীতি দমন কমিশনে এ বিষয়ে অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান কমিটির বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে তারা অবস্থান নিতে বাধ্য হবে বলেও সংগঠন দুটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়।