দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ১২তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতি ধারণা সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান এবার ১২তম। গত বছর এই অবস্থান ছিল ১৩তম। দুর্নীতির সূচকে বাংলাদেশের পয়েন্ট ২ দশমিক ৪।বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা আজ মঙ্গলবার একযোগে সারা পৃথিবীতে এই প্রতিবেদন প্রকাশ করে। জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশে এটি প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।এবার শীর্ষ স্থানে রয়েছে সোমালিয়া। তাদের পয়েন্ট ১.১। আর ১.৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আফগানিস্তান ও মিয়ানমার। তৃতীয় স্থান ইরাক, সুদান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের। এই দেশগুলোর সূচক পয়েন্ট ১ দশমিক ৬। ১ দশমিক ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আছে আফ্রিকার দেশ চাদ। ২০০৬ সালে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ছিল তৃতীয়, ২০০৭ সালে সপ্তম, ২০০৮ সালে দশম আর ২০০৯ সালে ১৩তম। কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে আছে ডেনমার্ক, নিউজিল্যান্ড ও সিঙ্গাপুর। তাদের পয়েন্ট ৯.৩। এর পরের অবস্থানে রয়েছে ফিনল্যান্ড ও সুইডেন। এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতি হয় হংকংয়ে। তাদের সূচক পয়েন্ট ৮.৪। কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় তাদের অবস্থান ১৩তম। আর দক্ষিণ এশিয়ায় সবচয়ে কম দুর্নীতি হয় ভুটানে।বাংলাদেশের সঙ্গে এবার যৌথ অবস্থানে আছে আজারবাইজান, হন্ডুরাস, নাইজেরিয়া, ফিলিপাইন, সিয়েরা লিওন, টোগো, ইউক্রেন ও জিম্বাবুয়ে। ১৭৮ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪।