দুর্নীতিবাজ আমলাদের খুন করতে ইচ্ছা হয়: মেদভেদেভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ শুরু থেকেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। সম্প্রতি রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় উরাল বাশকরতোস্তান অঞ্চল সফরে গিয়ে দুর্নীতির ব্যাপারে তাঁর কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।দুর্নীতিগ্রস্তদের প্রসঙ্গে মেদভেদেভ বলেছেন, ‘শাস্তির নির্মমতা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। তবে অবশ্যই, অনেক দেশে আমলাদের প্রকাশ্যে গুলি করা হলেও আমাদের সমাজে তা প্রচলিত নয়।’ এর পরিপ্রেক্ষিতে কৌতুক করে মেদভেদেভ বলেছেন, ‘দণ্ডপ্রাপ্ত, দুর্নীতিগ্রস্ত আমলাদের খুন করতে আমারও মাঝেমধ্যে ইচ্ছা হয়।’সংশ্লিষ্টদের প্রতি কার্যকর দুর্নীতিবিরোধী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানোর পরিপ্রেক্ষিতে মেদভেদেভ এ মন্তব্য করেন। রাশিয়ার বার্তা সংস্থা আজ রোববার মেদভেদেভের এই কৌতুকপূর্ণ মন্তব্য প্রকাশ করেছে।২০০৮ সালে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দিমিত্রি মেদভেদেভ ক্ষমতা গ্রহণ করেন। প্রথম থেকেই দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিলেও এ সমস্যা সমাধানে তিনি খুব কমই সফলতা পেয়েছেন।