দুর্নীতিবাজদের সহায়তা সরকারের বৈশিষ্ট্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বাজেটের বাস্তবায়ন ও অর্থায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তাঁর মতে, বাজেটে যে প্রবৃদ্ধি ধরা হয়েছে, তা অর্জন করা যাবে না। মূল্যস্ফীতিও নামিয়ে আনা যাবে না। বরং জনগণের জীবনযাত্রার মান নেমে আসবে।আজ শনিবার জাতীয় বাজেট ২০১২-১৩ পর্যালোচনা নিয়ে আয়োজিত এক সভায় এম কে আনোয়ার এই অভিমত ব্যক্ত করেন।এম কে আনোয়ার বলেন, ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রয়োজনের তুলনায় খুব বেশি বড় নয়। ৫২ হাজার কোটি টাকার ঘাটতিও খুব বেশি বলা যায় না। তবে এর অর্থায়নের দিক বাস্তবায়নযোগ্য নয়। এর ফলে ব্যাংক খাতে চাপ পড়বে। মূল্যস্ফীতি বাড়বে।বিএনপির এই নেতা অভিযোগ করেন, সরকার অর্থনীতিতে একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছে, যাতে ভবিষ্যতে নতুন কেউ ক্ষমতায় আসলে সফল হতে না পারে।সরকার দেশীয় ও আন্তর্জাতিকভাবে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে দাবি করে এম কে আনোয়ার বলেন, রাষ্ট্রীয়ভাবে দুর্নীতি ও দুর্নীতিবাজদের সহায়তা করা এ সরকারের একটি বৈশিষ্ট্য। কোনো ক্ষেত্রেই সুশাসন নেই। এ অবস্থায় প্রবৃদ্ধি অর্জন বা সাফল্য লাভ করা সম্ভব নয়।অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমদ, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন।