দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী ও বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীতে দুই দিনব্যাপী দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী, মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট সনাক অহ্বায়ক শংকর চন্দ্র সিনহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন লেখক মতিয়র রহমান। স্বাগত বক্তব্য দেন রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও বন্ধুসভার সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান। চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১৯ আগস্ট। কর্মশালা পকিচালনা করেন ফরিদপুর ডিবেট ক্লাবের সভাপতি শান্তনু ভট্টাচার্য।