দুর্নীতির অভিযোগে কেনিয়ার শিল্পমন্ত্রীর পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন কেনিয়ার শিল্পমন্ত্রী হেনরি কসগি। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দেশটির দুর্নীতি দমন সংস্থা তাঁকে গ্রেপ্তারের আবেদন জানানোর পরপরই তিনি পদত্যাগ করলেন। সদ্য বিদায়ী বছরের নভেম্বর মাসে কেনিয়ার দুর্নীতি দমন সংস্থা (কেএসিসি) তাঁর ব্যবহূত গাড়ির আমদানি প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত তাঁকে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সহিংসতা সৃষ্টির মূল হোতা হিসেবে সন্দেহ পোষণ করেন। গত সপ্তাহে কেএসিসি তাঁকে গ্রেপ্তারের জন্য সরকারের কাছে আবেদন জানান। রয়টার্স।