দুর্নীতির অভিযোগে ভারতের সাবেক টেলিকম-মন্ত্রী রাজা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সাবেক টেলিকম মন্ত্রী এ রাজা, তাঁর ব্যক্তিগত সচিব আর কে চান্দোলিয়া, সাবেক টেলিকম-সচিব সিদ্ধার্থ বেহুরা এবং রাজার ভাই কে পেরুমলকে টুজি স্পেকট্রাম দুর্নীতি কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার দায়ে আজ বুধবার তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।জানা গেছে, রাজা, চান্দোলিয়া, বেহুরা সরকারি ক্ষমতার অপব্যবহার করে টেন্ডারের নিয়ম-কানুন ভঙ্গ করে কিছু টেলিকম কোম্পানিকে অবৈধ সুবিধা দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।গ্রেপ্তারের আগে ৪৭ বছর বয়স্ক রাজাকে চারবার জিজ্ঞাসাবাদ করে সিবিআই। দুই মাস আগে এই অবৈধ সুবিধা দেওয়ার বিতর্ক সৃষ্টি হলে তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হন। পিটিআই।