দুর্নীতির জন্য জনগণ সারচার্জ দেবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেছেন, ‘পদ্মা সেতু নিয়ে সরকার দুর্নীতি করেছে। জনগণ এ জন্য সারচার্জ দেবে, তা হতে পারে না।’ আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত এক প্রতিবেদন প্রচারিত হয়েছে। ওই প্রতিবেদনে বিএনপির নেতা রফিকুল ইসলাম বলেন, সরকারের দুর্নীতির কারণে পদ্মা সেতু নির্মাণে এখন বেশি ব্যয় হবে। সেই ব্যয়ের চাপ জনগণের ওপর চাপিয়ে দিলে তারা তা মানবে না। তিনি বলেন, সরকার পদ্মা সেতু নিয়ে ভুল করেছে। দুর্নীতি করেছে।