দুর্নীতির জন্য বিদেশিদের দুষলেন কারজাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে ব্যাপক দুর্নীতির জন্য দাতা দেশগুলোকে দুষলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। আন্তর্জাতিক দাতা রাষ্ট্রগুলো আফগান সরকার ও সামরিক বাহিনীকে বিপুল আর্থিক সহায়তা প্রধান করছে।দ্য ডনের খবরে বলা হয়, গতকাল শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, দেশ থেকে দুর্নীতি দূর করতে আফগান সরকারকে বেগ পেতে হচ্ছে।কারজাই বলেন, দুর্নীতি দূর করতে এখনো অনেক কাজ বাকি। বিদেশি সরকারগুলো আফগানিস্তানে কোটি কোটি ডলারের যে অস্বচ্ছ লেনদেন করেন তার তুলনায় আভ্যন্তরীণ খাতে দুর্নীতির পরিমাণ নগণ্য।আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর দীর্ঘদিনের অভিযোগ, কারজাই প্রশাসনকে দুর্নীতি নির্মূলে সহায়তা দেওয়া হচ্ছে। কিন্তু, রাজনৈতিক মিত্রদের বিচারে কারজাইয়ের অনীহার কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে।বিপরীতে কারজাই সবসময়ই আফগানিস্তানের দুর্দশার জন্য বিদেশি মিত্রদের দোষারোপ করে আসছেন।