দুর্নীতির দায়ে সাবেক উপদেষ্টা জাহানারা বেগম কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত সাবেক বিএনপি জামায়াত জোট সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক জাহানারা বেগমকে দুর্নীতি মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঢাকা মহানগর দায়রা জজ এ এন এম বশিরুল্লাহ এই আদেশ দেন। আজ রোববার সকালে জাহানারা বেগম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।অবৈধভাবে সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মাহবুবুল আলম ২০০৮ সালের ৪ নভেম্বর রমনা থানায় জাহানারা বেগমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।উল্লেখ্য, দুদক তদন্ত করে চার কোটি ৯৬ লাখ ২৬ হাজার ৯৪৬ টাকার সম্পদের মধ্যে দুই কোটি ৩৩ লাখ ২২ হাজার ৮৭৯ টাকার সম্পদের আয়ের উত্স না পাওয়ার অভিযোগ এনে গত বছরের ২০ অক্টোবর একটি অভিযোগপত্র দাখিল করেন।