দুর্নীতির বিরুদ্ধে বললেও আ.লীগই দুর্নীতিবাজ: আজহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, আওয়ামী লীগ দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও মূলত তারাই দুর্নীতিবাজ। তাই গণ-আন্দোলন গড়ে এই দুর্নীতিবাজ সরকারের হাত থেকে দেশকে রক্ষা ও জনগণকে মুক্ত করতে হবে।আজ বৃহস্পতিবার শেয়ার কেলেঙ্কারির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।আজহারুল ইসলাম বলেন, শেয়ারবাজার থেকে ৮০-৯০ হাজার টাকা লোপাট করা হয়েছে এবং এই টাকা সরকারি দলের লোকজনের পকেটে গেছে। কেলেঙ্কারিতে সরকারি লোকজন জড়িত বলেই প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না।আজহারুল ইসলাম বলেন, বর্তমান সরকার ভারতের স্বার্থ রক্ষা করে চলেছে। তারা সংবিধান নিয়ে ছিনিমিনি খেলছে।জামায়াতের ঢাকা মহানগর আমির রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর সেক্রেটারি হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি নুরুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার বিভাগের সম্পাদক তাসনিম আলম প্রমুখ।