দুর্নীতির মামলায় জামিন পেলেন সাঈদ এস্কান্দার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির মামলায় খালেদা জিয়ার ছোট ভাই মেজর (অব.) সাঈদ এস্কান্দারকে ৩১ জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক আজ দুপুরে এ জামিন মঞ্জুর করেন। জানা যায়, চার কোটি ৭২ লাখ ৭৭ হাজার ৬০২ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাঈদ এস্কান্দারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বছরের ২৮ এপ্রিল রমনা থানায় একটি মামলা করেন।চলতি বছরের ৬ ফেব্রুয়ারি দুদক অভিযোগপত্র দাখিল করে।গত বছরের ৩ মে সাঈদ এস্কান্দার হাইকোর্ট থেকে পুলিশ প্রতিবেদন দাখিলের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন নেন। পরে পুলিশ প্রতিবেদন দাখিলের পরিপ্রেক্ষিতে তিনি আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত ৩১ জুলাই পর্যন্ত তা মঞ্জুর করেন।