দুর্নীতির মামলায় মীর কাশেমের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেয়ারি লিমিটেডের চেয়ারম্যান ও জামায়াত ইসলামীর নেতা মীর কাশেম আলীর বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক আজ বুধবার তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আদালত আগামী ১০ এপ্রিল এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। জানা যায়, ২৭ লাখ ৮৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করে তার ওপর প্রযোজ্য কর ফাঁকির অভিযোগ গত বছর দুদক এ মামলা করে।