দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবেন আহসান হাবিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আহসান হাবিব বলেছেন, ‘আমি সবার আগে নগর ভবনের দুর্নীতি নিশ্চিহ্ন করার উদ্যোগ নেব। সাবেক মেয়র শওকত হোসেনের সাড়ে চার বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করব।’গত রোববার প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে আহসান হাবিব এসব কথা বলেন।আহসান হাবিব বলেন, নাগরিকদের মতামত নিয়েই নগরের উন্নয়ন কাজ করা হবে। নিজের বিজয়কে ‘আওয়ামী দুঃশাসনের’ বিরুদ্ধে নাগরিকদের বিজয় বলে মনে করেন তিনি। আহসান হাবিবের মন্তব্য—উন্নয়নের নামে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির কারণেই শওকত হোসেনের পরাজয় হয়েছে।২২ দফা ইশতেহারের কথা উল্লেখ করে আহসান হাবিব বলেন, নগরের উন্নয়নে তিনি সমাজের সর্বস্তরের নাগরিকদের সঙ্গে আলোচনা করবেন। তিনি বলেন, সন্ত্রাসমুক্ত বরিশাল গড়ে তোলা হবে। ভোলার গ্যাস এনে বরিশালকে আধুনিক শিল্পনগর হিসেবে গড়ে তোলা, বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা ও বরিশালকে মাদকমুক্ত নগরে পরিণত করারও কথাও বলেছেন নবনির্বাচিত মেয়র।শিশুদের জন্য বিনোদন, খাল খনন কার্যক্রম, বর্ধিত অঞ্চলে বিদ্যুতের ব্যবস্থাসহ রাস্তাঘাট, সেতু ও খাবার পানির ব্যবস্থা, পয়োনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন, ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করে বরিশালকে সবুজ নগর হিসেবে গড়ে তোলা ও রিকশাচালকদের লাইসেন্স ফি তুলে দেওয়ার অঙ্গীকার করেন আহসান হাবিব। তিনি সব ধরনের ট্যাক্স সহনীয় পর্যায়ে আনার কথাও বলেছেন।