দুর্নীতিরোধে কৌশলপত্র নির্ধারণ করা হবে: স্পিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, সুশাসন প্রতিষ্ঠায় করণীয় এবং দুর্নীতি রোধে একটি কৌশলপত্র নির্ধারণ করা হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জাতীয় শুদ্ধাচার কৌশল নির্ধারণ সংক্রান্ত এক সভা শেষে স্পিকার সাংবাদিকদের এসব কথা বলেন।স্পীকার বলেন, দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী করতে হবে। দুর্নীতি সংক্রান্ত মামলার বিচার শেষ হতে বছরের পর বছর লেগে যায়। এসব বিচার কিভাবে দ্রুত করা যায়, সে ব্যবস্থা করতে হবে। সভায় কৌশলপত্র নির্ধারণের পদ্ধতি নিয়েও আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান।