দুর্বল বিষয়ে জোর দাও পাঠ্যবই পড়ো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষ, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা।প্রস্তুতিটা খুবই ভালো হতে হবে। প্রশ্ন যেহেতু সৃজনশীল হবে, তাই প্রশ্নের ধরনটা বুঝতে হবে আগে। প্রশ্ন না বুঝলে ভালো করা সম্ভব নয়। তোমরা যদি আগে থেকে নিয়মিত পড়াশোনা করে থাকো, এ পর্যায়ে এসে পড়াশোনা চাপ বাড়িয়ে দেওয়ার কোনো দরকার নেই। আগের মতোই নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে আশা করি। মনে রাখবে, পড়াশোনা বিষয়টি আনন্দের। তাই একে নিতে হবে আনন্দের সঙ্গে। পরীক্ষার আগের রাতে গভীর রাত জেগে পড়া ঠিক নয়। পর্যাপ্ত ঘুমাতে হবে। দুশ্চিন্তামুক্ত থাকতে হবে। পরীক্ষা চলাকালে ঘুম, বিশ্রাম, খাওয়াদাওয়া ও নিজের সুস্থতার প্রতি খেয়াল রাখবে।প্রস্তুতির ব্যাপারে বলব, আর যে কয়টা দিন আছে, শিক্ষক ও বন্ধুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে পড়াশোনা চালাতে হবে। দেখে নাও সিলেবাস শেষ করেছ কি না। তুমি যে বিষয়টিতে দুর্বল বলে নিজেকে মনে করো, সেটি যত্ন নিয়ে পড়তে হবে। আর পাঠ্য বই বারবার পড়তে হবে। প্রতিটি বিষয়ে মূূল বই ভালো পড়া থাকলে পরীক্ষায় ভালো করতে পারবে। সৃজনশীলের স্তরগুলো ভালো করে বুঝতে হবে। প্রশ্ন বুঝে উত্তর উপস্থাপন করতে হবে। উত্তরপত্রটা পরিষ্কার রাখতে হবে।