দুর্বল লায়লায় বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা, সতর্ক সংকেত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় লায়লা কিছুটা উত্তর দিকে সরে গিয়ে দুর্বল হয়ে বর্তমানে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে অবস্থান করছে। এটি ক্রমশ আরও দুর্বল হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। গতকাল ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বয়ে গেছে। আজ শুক্রবারও বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূল এলাকায় ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।