দুর্বৃত্তদের গুলিতে আহত বাবা-ছেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শান্তিনগরে আজ রোববার সকালে ছিনতাইকারীদের গুলিতে বাবা ও ছেলে আহত হয়েছেন। তাঁরা হলেন বাবা নাজির আহমেদ (৫০) ও ছেলে আসিফ আহমেদ (২২)। রমনা থানার পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আজ সকাল সোয়া ১০টার দিকে শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটের সামনে দুর্বৃত্তরা নাজির আহমেদ ও তাঁর ছেলের গতি রোধ করে। একপর্যায়ে তারা নাজির আহমেদের হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাবা ও ছেলে বাধা দিতে গেলে দুর্বৃত্তরা দুজনের পায়ে গুলি করে ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন বাবা-ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। তবে ব্যাগে কত টাকা ছিল তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।