দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ের কাছে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বাবু মিয়া (৪৫) নামের একজন ট্রাকচালক নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত গভীর রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ চালকের সহকারী জহির উদ্দিনকে (২২) আটক করেছে।এলাকাবাসীর অভিযোগ, দূরপাল্লার পণ্যবাহী ট্রাকচালকেরা মহাসড়কের এই মোড়ে রাতে ট্রাক থামিয়ে কিছুক্ষণের জন্য বিশ্রাম নেন। কিন্তু প্রায় প্রতিদিনই থেমে থাকা এসব ট্রাক থেকে তেল চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট সারওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুমিল্লাগামী এই ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের সময় দুর্বৃত্তরা বাবু মিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তিনি ঘটনাস্থলেই মারা যান।