দুর্বৃত্তদের হামলায় সাতক্ষীরায় পয়লা বৈশাখের অনুষ্ঠান পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা এলাকায় গতকাল মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় পয়লা বৈশাখের অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে।এলাকাবাসী জানায়, স্থানীয় ছাত্রবন্ধু পরিষদ আজ বুধবার বাংলা বর্ষবরণ উপলক্ষে নলতা এলাকায় দুই দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করে। প্রায় আট বিঘা জমির ওপর ৫৭টি স্টল নির্মাণসহ মেলার সব প্রস্তুতি গতকাল সম্পন্ন হয়। কিন্তু গভীর রাতে দুর্বৃত্তরা ৫৭টি স্টল ভেঙে চুরমার করে দেওয়ায় আজকের বৈশাখী মেলা পণ্ড হয়ে যায়। আয়োজকেরা দাবি করেন, এ ঘটনায় অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ছাত্রবন্ধু পরিষদের সভাপতি ও মেলা আয়োজক কমিটির আহ্বায়ক শফিকুর রহমান অভিযোগ করেন, রাতে পুলিশের ছত্রছায়ায় এই ভাঙচুর করা হয়।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বলেন, ‘আমরা ভাঙচুরের খবর শুনেছি। খোঁজ-খবর নিয়ে পরে বিস্তারিত জানাতে পারব।’