দুর্বৃত্তের গুলিতে যুবলীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড কমিশনার খন্দকার আব্দুল্লাহ আল মামুন বিপুল আজ সোমবার রাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রাত ১০টার দিকে যুবলীগ নেতা বিপুল মেহেরপুর শহরের কাঁসারীপাড়ায় জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শহীদুল ইসলাম পেরেশানের বাড়িতে বসে গল্প করছিলেন। এ সময় দুজন অজ্ঞাত যুবক বাড়িতে ঢুকে তাদের লক্ষ্য করে তিনটি গুলি ছুড়ে পালিয়ে যায়। মাথায় ও বুকে গুলিবিদ্ধ হলে খন্দকার আব্দুল্লাহ আল মামুনকে আশঙ্কাজনক অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রথম আলো ডটকমকে বলেন, ‘পেশাদার সন্ত্রাসীরা খুব কাছ থেকে গুলি করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। হত্যায় ব্যবহূত আগ্নেয়াস্ত্রে অতিরিক্ত পাইপ লাগানো থাকায় এলাকার কেউ গুলির শব্দ শুনতে পায়নি। তবে, কেন এই হত্যাকাণ্ড, তার কারণ এখনও জানা যায়নি।’