দুর্বৃত্তের হামলায় যুবলীগ কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের মিরপাড়া মসজিদের পাশে গতকাল শুক্রবার রাতে যুবলীগ কর্মী শাহীন হোসেনকে (৩০) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা অপর যুবলীগ কর্মী বকুল হোসেন (২৮) গুলিবিদ্ধ হন।নাটোর সদর থানার পুলিশ সূত্রে জানা যায়, নিহত শাহীন মিরপাড়া মহল্লার মোহাম্মদ ফনীর ছেলে। বকুল একই মহল্লার রুহুল আমিনের ছেলে। গতকাল রাত নয়টার দিকে তাঁরা মিরপাড়া মসজিদের পাশে আমবাগানে বসে ছিলেন। একপর্যায়ে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। শাহীনকে কুপিয়ে আহত করে তারা। শাহীন ও বকুলের চিত্কারে আশপাশের লোকজন ছুটে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত দুজনকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক শাহীনকে মৃত ঘোষণা করেন। বকুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রথম আলো ডট কমকে বলেন, শাহীন ও বকুল যুবলীগ কর্মী। শাহীনকে হত্যা করার সম্ভাব্য কারণ তিনি জানাতে পারেননি।নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুনের দাবি, নিহত শাহীন ও আহত বকুলের বিরুদ্ধে মামলা রয়েছে। এই হামলার ঘটনায় তদন্ত চলছে। এখনো কোনো মামলা হয়নি।