দুর্যোগ ব্যবস্থাপনায় নজির স্থাপন করেছে বাংলাদেশ: অক্সফাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগ ব্যবস্থাপনায় নজির স্থাপন করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক সাহায্য সংস্থা অক্সফামের ‘ক্রাইসিস ইন এ নিউ ওয়ার্ল্ড অর্ডার’ শীর্ষক এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। হাফিংটনপোস্ট এ খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুর্যোগ সংক্রান্ত বিষয়ে গুরুত্ব দেওয়ার দিক থেকে বাংলাদেশ একটি উদাহরণ। ১৯৯১ সালে বাংলাদেশে একটি ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে প্রায় এক লাখ ৪০ হাজার মানুষ নিহত হয়। একই মাত্রার আরেকটি ঘূর্ণিঝড় ২০০৭ সালে আঘাত হানে। এতে তিন হাজার ৪০৬ জন নিহত হয়। যদিও এটা অনেক বড় মাপের প্রাণহানি, তবে প্রাথমিক সতর্কতা ও মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার দায়িত্ব বাস্তবায়নে সরকারের তত্পরতায় পূর্বের তুলনায় প্রাণহানি অনেক হ্রাস পেয়েছে।’সংস্থাটি সতর্ক করে বলেছে, ঘটনাস্থলে সম্পদের অপ্রতুলতা এবং দুর্যোগ প্রতিরোধ ও ঝুঁকি হ্রাসে অধিক বিনিয়োগের অভাব সংকটাপন্ন মানুষের চাহিদা মেটাতে আন্তর্জাতিক মানবিক তত্পরতা ব্যবস্থা ব্যর্থ হতে পারে।অক্সফামের প্রতিবেদনে বলা হয়, দুর্যোগের সময় সাড়া দেওয়ার ক্ষেত্রে সাহায্য সংস্থা ও সরকারগুলো বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে। তবে এখনও কিছু ঘাটতি রয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়, মানুষের চাহিদা নয়, গণমাধ্যমের মর্জি ও রাজনৈতিক স্বার্থের উপর ভিত্তি করেই দুর্যোগকালীন সাহায্য তত্পরতা নির্ধারিত হয়।