দুর্যোগ মোকাবিলায় ৭০ কোটি টাকার যন্ত্রপাতি কিনেছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলায় ৭০ কোটি টাকার যন্ত্রপাতি কিনেছে সরকার। ১৫ ডিসেম্বর সেনাবাহিনী, ফায়ার ব্রিগেডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ যন্ত্রপাতি হস্তান্তর করবেন। সকালে শেরাটন হোটেলে ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটিজ স্টাডিজ আয়োজিত ‘ম্যানেজমেন্ট অব কমপ্লেক্স ইমার্জেন্সি’ শীর্ষক দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক আন্তর্জাতিক সেমিনারে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক এ তথ্য জানান।মন্ত্রী বলেন, ঢাকা শহরে কোনো ভবনই ভূমিকম্পের ঝুঁকিমুক্ত নয়। তাই নতুন ভবন নির্মাণের সময় ইমারত নির্মাণ বিধিমালা যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেন তিনি।