দুল পরে ‘সৌন্দর্য-যন্ত্রণা’ উপলব্ধি ইমরানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানে দুল পরার তিক্ত এক অভিজ্ঞতা হয়েছে বলিউড অভিনেতা ইমরান খানের। নারীর ‘সৌন্দর্য-যন্ত্রণা’ ভালোই উপলব্ধি করেছেন তিনি। কান ফুটো করে ব্যথায় কাতর ইমরান খান তাঁর বন্ধু আনুশকা শর্মার কাছে এ উপলব্ধির কথা জানিয়েছেন।টিএনএন জানিয়েছে, ‘মাতরু কি বিজলি কা মানদোলা’ ছবির জন্য ইমরান খানকে গালভর্তি দাড়ি রেখে কানের দুলসহ অনেক অলংকার পরে থাকতে হয়েছে। দীর্ঘসময় ধরে অলংকার পরে থাকায় যন্ত্রণায় কাতর ইমরান খান। সবচেয়ে যন্ত্রণাদায়ক হয়েছে কান ফোঁড়ানোর বিষয়টি। কান ফোঁড়ানোর পরে সেখানে সংক্রমণও ঘটেছে। তাই অভিনয়ের সময় কানের দুল পরা তার পক্ষে সম্ভব হয়নি। বাধ্য হয়ে ‘ক্লিপ দুল’ ব্যবহার করতে হয়েছে তাঁকে।টমেটোর মতো লাল রঙা কান নিয়ে নিজের এ অভিজ্ঞতা অভিনেত্রী আনুশকা শর্মার কাছে জানিয়েছেন ইমরান খান। আনুশকার কাছে গিয়ে বলেছেন, নারীর অলংকার নিয়ে তাঁর বর্তমান উপলব্ধির কথা।