দুস্থদের ২২ লাখ ফেয়ার প্রাইস কার্ড দেবে সরকার: খাদ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার নির্ধারিত মূল্যে চাল ক্রয়ের সুবিধার্থে গরিব ও দুস্থদের মধ্যে ২২ লাখ ২৫ হাজার ফেয়ার প্রাইস কার্ড দেবে। সীমিত ও স্বল্প আয়ের ওপর নির্ভরশীল কিন্তু ভিজিএফসহ সরকারি কোনো সুবিধা পান না, তাঁরাই এ কার্ড পাওয়ার যোগ্য হবেন।আজ সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ সাধনা হালদারের এক প্রশ্নের জবাবে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক এ কথা বলেন।এর আগে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বেলা সোয়া ১১টায় সংসদের অধিবেশন শুরু হয়। আজ অধিবেশন চলবে দুই বেলা।মন্ত্রী জানান, এ কার্ড দেওয়ার জন্য তালিকা প্রণয়ন করতে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে পরিবার বাছাই ও তালিকা তৈরির জন্য ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। মেয়র ও সাংসদেরা এসব কমিটির উপদেষ্টা থাকবেন।প্রতিবছরই কমছে চিংড়ি রপ্তানি: বাংলাদেশের চিংড়ি রপ্তানি প্রতিবছরই কমেছে। আজ জাতীয় সংসদে মোহাম্মদ শাহ আলমের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী ফারুক খান এ তথ্য জানান। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৬-০৭ অর্থবছরে ৪৫ দশমিক ৬৯৮ কোটি ডলারের চিংড়ি রপ্তানি হয়েছিল। এরপর প্রতিবছর এ রপ্তানি কমতে থাকে।এরপর ২০০৭-০৮ অর্থবছরে ৪৪ দশমিক ৬৪১ কোটি ডলার, ২০০৮-০৯ অর্থবছরে ৩৫ দশমিক ৩১৬ কোটি ডলার এবং ২০০৯-১০ অর্থবছরে ২৬ দশমিক ১৪২ কোটি মার্কিন ডলারের চিংড়ি রপ্তানি করা হয়েছে।